ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • বরিশালে ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু

    বরিশালে ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আট জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনারোগী শনাক্ত হয়েছে ১৯৫ জন।

    শনিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলশেন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশালের তিন জন, ভোলায় তিন জন ও ঝালকাঠির দুই জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫শ ৩৬ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১শ ৯৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮শ ১৭ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৬শ ১৮ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৭১ জন নিয়ে মোট ১৫ হাজার ৬শ ৬ জন, পটুয়াখালীতে নতুন ৯ জন নিয়ে মোট ৫ হাজার ১শ ৪০ জন, ভোলায় নতুন ১শ ৮ জনসহ মোট ৪ হাজার ৮শ ৫১ জন, পিরোজপুরে নতুন ৫ জনসহ মোট ৪ হাজার ৬শ ৮৭ জন, বরগুনায় নতুন শনাক্ত না থাকায় মোট ৩ হাজার ২শ ৪৯ জন ও ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট ৪ হাজার ২শ ৮৪ জন রয়েছে।

    এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জনের এবং করোনা ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮শ ৬০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩শ ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮শ ৬০ জনের মধ্যে ১শ ৬০ জনের কভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৪ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ ৭৭ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৯৭ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৮০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৯২ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩১ দশমিক ২৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

    এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট, আইসিইউ সংকট এবং চিকিৎসকদের সময়মতো না পাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ