ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • করোনা: বরিশালের এসপিকে ঢাকায় স্থানান্তর

    করোনা: বরিশালের এসপিকে ঢাকায় স্থানান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেনকে (পিপিএম) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) বিকেলে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে স্যার নিয়মিত অফিস ও জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের তদারকির দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২ আগস্ট সকালে গলাব্যথা ও জ্বরে আক্রন্ত হন তিনি। শারীরিকভাবে অসুস্থ্যবোধ করলে তিনি ওই দিন থেকেই নগরীর রাজা বাহাদুর সড়কের সরকারি বাসভবনে আইসোলেশনে চলে যান। পরদিন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিস্টের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৪ আগস্ট রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসভবনে আইসোলেশনে ছিলেন।’

    মো. ইকবাল হোছাইন বলেন, ‘শনিবার সকালে স্যারের বুকের সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানে তার ফুসফুসের সামান্য কিছু অংশে ইনফেকশন ধরা পড়ে। তার ফুসফুসে এক শতাংশের মতো সংক্রমণ ধরা পড়েছে। এরপর পুলিশ হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। বিকেলে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।’

    তিনি আরও বলেন, ‘এসপি স্যারের এই মুহূর্তে হালকা জ্বর ও গলাব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ (কাশি, শ্বাসকষ্ট) নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। এরই মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেছেন। তিনি বরিশালবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।’

    পুলিশ সুপারের দ্রুত সুস্থতা কামনা করেছেন জেলা পুলিশের সকল সদস্য।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ