ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিদায় বলতে গিয়ে কাঁদলেন মেসি

    বিদায় বলতে গিয়ে কাঁদলেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। আজ রবিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

    বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, বার্সেলোনায় থাকার জন্য এ বছর সব রকমের চেষ্টাই করেছি। কিন্তু লা লিগার নিয়মের কারণে সেটি আর সম্ভব হয়নি। তাই বাস্তবতা মেনে চলে যেতে হচ্ছে।

    তিনি বলেন, ক্লাবটি ছেড়ে যাওয়া খুবই কঠিন, বিশেষ করে আমার পরিবারের জন্য। তারা শহরটিতে থাকতে চেয়েছিল। আমার স্ত্রী এবং তিন সন্তান কাতালান ও আর্জেন্টাইন। কিন্তু এখন বাস্তবতা মেনে নিতে হবে। নতুন স্থানে ও ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবুও মানিয়ে নিতে হবে।

    এ সময় সমর্থকদের ভালোভাবে বিদায় বলতে না পারা নিয়েও নিজের হতাশার কথা ব্যক্ত করেন মেসি। বলেন, মহামারির কারণে এখানে আমার সর্বশেষ বছর দর্শকশূন্য মাঠে খেলেছি। তাই তাদের বিদায় দিতে না পেরে খারাপ লাগছে।

    তিনি বার্সেলোনা সতীর্থ, ক্লাব কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এখানে থাকাকালীন বিস্ময়কর সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এবং অনেক সুন্দর জিনিস পেয়েছি। সবকিছুর জন্য সবার প্রতি সত্যিই কৃতজ্ঞ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ