ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জয় দিয়ে সিরিজ শেষের আশা

    জয় দিয়ে সিরিজ শেষের আশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেক আলোচনা, রোমাঞ্চকর ক্রিকেটীয় লড়াইয়ের পর পাঁচ ম্যাচের সিরিজ এখন শেষের দুয়ারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হোম কন্ডিশনের পূর্ণ ব্যবহার করে এ সিরিজে অনেক অর্জন পেয়েছে বাংলাদেশ দল। টানা তিন ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। চতুর্থ ম্যাচটা হেরে যাওয়ায় হোয়াইটওয়াশের আশা ফিকে হয়ে গেছে। তবে জয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ।

    আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫টায়।

    সিরিজের শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে বাংলাদেশ দল। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, পরিবর্তন আসবে একাদশে। তবে কাল (আজ) সকালে একটা মিটিং হবে, সেখানেই চূড়ান্ত হবে।

    সিরিজ জিতে যাওয়ায় নির্ভার বাংলাদেশ দল। টানা চারটি ম্যাচেই একই একাদশ খেলিয়েছে বাংলাদেশ। ম্যাচ খেলার সুযোগই পাননি তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুনরা। আজ তাদের দেখা যেতে পারে একাদশে। বিশেষ করে টপঅর্ডারে সৌম্য সরকার, নাঈম শেখের ব্যর্থতার কারণে পরিবর্তনের দিকে যেতেই হতো টিম ম্যানেজমেন্টকে।

    একাদশে পরিবর্তন আনলেও শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হারা স্বাগতিকদের টার্গেট ব্যাটিংয়ে উন্নতি আনা। কারণ সিরিজ জুড়েই বাংলাদেশের বোলিং ছিল দুর্দান্ত।

    এদিকে আজ ম্যাচ খেলেই রাত ১টায় চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশের ক্রিকেটাররাও ছুটি পাবেন। কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাবেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজের আগে আবারও ফেরার কথা রয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ