ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ভারতের টিকা না আসায় বন্ধ প্রথম ডোজ 

    ভারতের টিকা না আসায় বন্ধ প্রথম ডোজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে টিকা না আসায় ৫ এপ্রিলের পর আপাতত কাউকে প্রথম ডোজের টিকা দেবে না সরকার। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হবে। 


    শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

    এর আগে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে আবারও লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা করেন।

    ব্রিফিংয়ে তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ডের সচল রেখে যেকোনো জনসমাগম বন্ধ করতে হবে।

    গত ২৪ ঘন্টায়, ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছে। 

    গত বছর মার্চে দেশে প্রথমবারের মতো লকডাউন ঘোষিত হয়। পাঁচ মাস পর আগস্টে সেই নিষেধাজ্ঞা শিথিল হয়। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ