ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • পৃথক অভিযানে মাদকসহ আটক ৪

    পৃথক অভিযানে মাদকসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

    আটকরা হলেন- চরবাড়িয়া এলাকার মাসুম খান ওরফে হেলাল উদ্দীন ওরফে বুলেট (৪১), বন্দর থানাধীন চরকাউয়া দিনারের পোল এলাকার পারভিন বেগম (৪০) ও যশোর জেলার শারশা থানাধীন বাগাছড়া বকুলতলা এলাকার মোসা. রিজিয়া আক্তার তানিয়া (৪২)। এছাড়া অভিযানের সময় ইকবাল হোসেন নামে একজন পালিয়ে যান। তিনি যশোর জেলার শর্শা থানাধীন ১ নম্বর কলোনির বাগাছড়া এলাকার ফজর আলী গাইনের ছেলে। 

    সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন বৈদ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়। অভিযানে আটকদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

    অপরদিকে, বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশের সদস্যরা চরকাউয়া সংলগ্ন লাহারহাটগামী সড়কে অভিযান চালান। এ সময় ১২২ পিস ইয়াবা ও আধাকেজি গাঁজাসহ রাসেল তালুকদার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রাসেল চরকাউয়া এলাকার বাসিন্দা করিম তালুকদারের ছেলে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ