ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  •  নৈশ প্রহরীকে আটকে বিদ্যালয়ের ৮ ল্যাপটপ লুট

     নৈশ প্রহরীকে আটকে বিদ্যালয়ের ৮ ল্যাপটপ লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলায় বি এল পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীকে আটকে রেখে আটটি ল্যাপটপ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে হিজলা থানা পুলিশ। 

    এর আগে রোববার (০৮ আগস্ট) দিনরাত ৩টার দিকে লুটের ওই ঘটনা ঘটে। বিদ্যালযের নৈশপ্রহরী মাইদুল ইসলাম জানান বিদ্যালয়ের নিরাপত্তায় রাতে পাহারা দেন তিনি। রোববার দিনগত রাত ৩টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষে অবস্থান করছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তদলের ৫ মুখোশধারী সদস্য ধারালো অস্ত্র নিয়ে বিদ্যালয় কম্পাউন্ডে প্রবেশ করেন।  

    এ সময় তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালান এবং মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ওই কক্ষে আটকে রাখেন। পরে দু’জন তার ওপর নজর রাখেন এবং বাকি তিনজন বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজা ভেঙে আটটি ল্যাপটপ নিয়ে যান।   বিষয়টি এক শিক্ষককে ফোন দিয়ে জানালে, তিনি লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে কক্ষের তালা ভেঙে তাকে বের করেন। 

    বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম জানান, ঘটনাটি জানার পর বিদ্যালয়ে গিয়ে দেখি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজা ভাঙা এবং আটটি ল্যাপটপ নেই। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ