ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • এক ব্যক্তির শরীরে ৫টা কিডনি!

    এক ব্যক্তির শরীরে ৫টা কিডনি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাধারণত একজন মানুষের শরীরে ২টা কিডনি থাকে। তবে এই ব্যক্তির শরীরে শরীরে ২টি নয়, রয়েছে পাঁচটি কিডনি। 

    তিনবার রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারির পর ৫টি কিডনি নিয়েই বেঁচে আছেন ভারতের চেন্নাইয়ের ওই ব্যক্তি।

    বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন। ১৪ বছর বয়সেই তার দুইটি কিডনি বিকল হয়ে যায়।

    ১৯৯৪ সালে প্রথমবারের মতো তার কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু সেই কিডনিও বিকল গেলে ২০০৫ সালে ফের তার কিডনি প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। 

    ১২ বছর ধরে সেই কিডনি নিয়েই দিব্যি সুস্থ ছিলেন ওই ব্যক্তি। কিন্তু আবার তার জটিলতা দেখা দেয়।  এরপর থেকে চার বছর ধরে নিয়মিত ডায়ালিসিস করছিলেন ওই ব্যক্তি। কিন্তু বিভিন্ন শরীরিক জটিলতার কারণে আবার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে তার।

    কিন্তু সেখানেও একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় চিকিৎসকদের। চিকিৎসকরা জানান, চারটি বিকল কিডনি শরীরে থাকার কারণে পঞ্চম কিডনি প্রতিস্থাপনের জায়গা নিয়ে সমস্যার মুখে পড়তে হয় তাদের। তাছাড়া নতুন কিডনি ধমনীর সঙ্গে যুক্ত করারও কঠিন ছিল। 

    আবার চারটি বিকল কিডনি থাকার ফলে নতুন কিডনি প্রতিস্থাপনের জন্য জায়গাও পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে বিকল চারটি কিডনি ফেলে দিলে অতিরিক্ত রক্তপাতের আশঙ্কা ছিল। তাই চারটি বিকল কিডনির পাশেই পঞ্চম কিডনি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।  বর্তমানে শরীরে পাঁচটি কিডনি নিয়ে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ