ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নগরীতে ৩ হাজার ইয়াবাসহ আটক ২ 

    নগরীতে ৩ হাজার ইয়াবাসহ আটক ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে  ৩০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ । বুধবার রাতে কাউনিয়া হাউজিং এলাকার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

    বৃহস্পতিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হল লক্ষীপুর সদর থানার নাসির নগর গ্রামের তোফায়েল ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির (৪১) এবং সন্দীপ থানার হরিসপুর গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে  মামুন (৩৫) । 

    সংবাদ সম্মেলনে বিএমপির কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম, ইন্সপেক্টর (তদন্ত) ছগির হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) লোকমান হোসেন, এসআই জিহাদ, এসআই রাহাতুল, এএসআই সাইফুল, এএসআই জসিম কাউনিয়া হাউজিং এলাকায় অভিযান চালান।

    এ সময় কাউনিয়া হাউজিং এলাকার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির ও মামুন (৩৫) কে আটক করা হয় । পরে তাদের কাছ থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । 

    সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আটককৃত মাদক ব্যবসায়ীরা প্রায়ই মাদক এনে নগরীসহ আশপাশে জেলা ও উপজেলায় মাদক বিক্রি করতেন। এছাড়া মাদক ব্যবসায়ী ইউসুফের নামে ইতিপূর্বে বড় ধরণের ৫টি মাদক মামলা রয়েছে।

    এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১২।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ