শ্রীপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক
মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায়ে মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করবেন। আমরা তার জন্য সবাই দোয়া করবো তিনি যেনো এভাবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন।
এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরিশালের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ, হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ কবিরাজ, এনডিসি মোঃ নাজমূল হুদা, শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুনর রশীদ।
মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। গত ২০ জুন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
এসময় বরিশাল জেলায় ২১৭ টি ঘর হস্তান্তর করা হয়। বাকি ৩৩২ টি গৃহ নির্মাণ কাজ চলছে। আজ সেই সকল নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এইচেকআর