ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • পিরোজপুরে যুবলীগের উদ্যেগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    পিরোজপুরে যুবলীগের উদ্যেগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে অসহায়, প্রতিবন্ধি ও পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ চত্তরে যুবলীগের ব্যানারে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন এর ব্যাক্তিগত উদ্যোগে ৭০০ অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, প্রেসক্লাবের এডহক কমিটির সদস্য সচিব এ্যাড. রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।  এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাফি আল মুনান, সাবেক ছাত্রলীগ নেতা সাবান আলী, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শামসুল আলম লিটন, সাবেক ছাত্রলীগ নেতা লিমন হাওলাদার।  

    এসময় ৭০০ অসহায়, প্রতিবন্ধি ও পথশিশুদের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো: মইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে ৭০০ অসহায়, প্রতিবন্ধি ও পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যুবলীগের বিভিন্ন কার্যক্রম চলমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমাদের অসহায়, প্রতিবন্ধি ও পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ