ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • জাতীয় শােক দিবসে ববির মসজিদ-মন্দিরে হবে বিশেষ প্রার্থনা

    জাতীয় শােক দিবসে ববির মসজিদ-মন্দিরে হবে বিশেষ প্রার্থনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন শরীফ খতম, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০:৩০ টায় বৃক্ষরােপন এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা।

    এছাড়াও বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের  স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাে. ছাদেকুল আরেফিন। জুম প্লাটফর্মে অনুষ্ঠিতব্য ওয়েবিনারটি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ (https://www.facebook.com/buniv) থেকে সরাসরি সম্প্রচারিত হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ