ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যার চেষ্টা

    শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে দুই সন্তানের জনক। মুমূর্ষ অবস্থায় ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বুধবার সন্ধ্যায় উপজেলার রাহুতপাতা গ্রামে এ ঘটনা ঘটে ।  

    পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রাহুতপাড়া গ্রামের হরিপদ সরকারের ছেলে দুই সন্তানের জনক স্বপন সরকার (৪৫) শারীরিক অসুস্থ্যতার কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। 

    স্বপন সরকারের ছেলে শাওন সরকার জানান, অনেকদিন যাবৎ আমার পিতা অসুস্থ্য অবস্থায় রয়েছে। গত এক সপ্তাহ আগেও তাঁকে অসুস্থ্যতার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেই। পরে বাড়িতে আসার পর থেকেই শারীরিক অসুস্থ্যতার জন্য ছটফট করতে থাকে। 

    বুধবার সন্ধ্যায় শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতে সে ঘরে থাকা কীটনাশক পান করে। তাঁকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।  

    এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হলে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ