ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৪২ জন 

    ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৪২ জন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বৃহস্পতিবার ( ১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।


    কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (১১ আগস্ট সকাল ৮টা থেকে ১২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৪২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২২১ জন এবং ঢাকার বাইরে ২১ জন।

    এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি আছে ৮৯৬ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২৪ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭২ জন।

    এর আগে বুধবার (১১ আগস্ট) ২১৩ জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (১২ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৪৩৪ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৬ জন রোগী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ