ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বাংলাদেশকে আরো ১০ লাখ টিকা উপহার দিচ্ছে চীন

    বাংলাদেশকে আরো ১০ লাখ টিকা উপহার দিচ্ছে চীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনে থেকে আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। এ টিকাগুলো উপহার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে চীন। আজ বৃহস্পতিবার ঢাকায় চীন দূতাবাস এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগেও বাংলাদেশকে উপহার হিসেবে টিকা পাঠায় চীন।

    চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সিনোফার্মের আরো ১০ লাখ টিকা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। চীনা শহর তিয়ানজিনে এগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। এ টিকাগুলো বাংলাদেশকে দেওয়া হচ্ছে উপহার হিসেবে।

    এর আগে গতকাল বুধবার কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনা টিকা বাংলাদেশে আসে। বেইজিং থেকে বুধবার এমিরেটসের বিমান দিয়ে দোহা হয়ে ওই টিকাগুলো ঢাকায় আসে। মঙ্গলবার আসে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ