ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • বরিশালগামী লঞ্চে নেই পা ফেলার জায়গা, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

    বরিশালগামী লঞ্চে নেই পা ফেলার জায়গা, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
    লকডাউনের ঘোষণায় বরিশালগামী যাত্রীচাপ বেড়েছে সদর ঘাটে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোমবার থেকে শুরু হচ্ছে লকডাউন। এসময় সীমিত হয়ে পড়বে জনসাধারণের স্বাভাবিক চলাচল। বন্ধ হয়ে যাবে বিভিন্ন বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর এ কারণে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন বরিশালবাসী। এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। ফলে আজ শনিবার (০৩ এপ্রিল) বিকেল থেকে ঢাকা নদীবন্দরে বেড়েছে যাত্রীর চাপ।

    সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বরিশাল, ভোলা, ঝালকাঠি কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনাসহ বিভিন্ন স্থানে চলাচলকারী লঞ্চ ও স্টিমারে  যাত্রীচাপ  বেড়ে গেছে হঠাৎই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত রয়েছে স্বাস্থ্যবিধি। লঞ্চের ডেকের যাত্রীরা বসেছেন পূর্বের ন্যায় একে অপরের গায়ে গা ঠেকিয়েই। স্বাস্থ্যবিধির বিষয়ে যেন তোয়াক্কা নেই কারোই। 

    অপরদিকে ৬০ শতাংশ ভাড়া আদায় ও অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনাও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছেনা। 

    শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দিতে যাচ্ছে সরকার। মূলত এরপর থেকেই বরিশাল ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ।


    বরিশালগামী যাত্রী বাপান জানান, লকডাউনের ঘোষণা এসে গেছে, তাই বাড়ি ফিরছি। পরিস্থিতি ঠিক হলেই তবে ফিরবো।

    বেশ কয়েকটি লঞ্চের টিকেট বিক্রেতারা জানান, অন্যান্য দিনের চেয়ে যাত্রীর চাপ বেশি আজ। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নেওয়ার চেষ্টা করছি। আগামীকাল রোববারও যাত্রীচাপ থাকবে বলে জানিয়েছেন তারা। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ