ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • বাংলা নববর্ষের শুভেচ্ছায় গুগলের ডুডল

    বাংলা নববর্ষের শুভেচ্ছায় গুগলের ডুডল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গাব্দ ১৪২৮-এর প্রথম দিন পহেলা বৈশাখ। করোনা মহামারির মধ্যে দ্বিতীয়বার নববর্ষ উদযাপন।

    রমনা বটমূল, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয় কোথাও নেই কোনো আনুষ্ঠানিকতা। প্রতীকী মঙ্গল শোভাযাত্রা কিংবা ভার্চ্যুয়াল আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ এবারের নববর্ষ।

    বাঙালির ঐতিহ্য-আবেগের এ দিনে শুভেচ্ছা জানাতে ভুল করেনি অন্তর্জাল জায়ান্ট গুগল। তাদের হোমপেজে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছে বিশেষ ডুডল।

    মঙ্গল শোভাযাত্রার থিমে নকশা করা হয়েছে ডুডলের। এতে কাগজের তৈরি নকশা করা মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা যায়। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙে মুখোশকে সাজানো হয়। এ ডুডলের ওপর ক্লিক করলে নববর্ষ সম্পর্কিত গুগলের পেজ আসছে সামনে।

    বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুদিনে গুগল সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয় তাকে ডুডল বলা হয়। গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ