ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় দুই ঘন্টার ব্যাবধানে বাবা-মেয়ের আত্মহত্যা, গ্রেপ্তার ১

    মঠবাড়িয়ায় দুই ঘন্টার ব্যাবধানে বাবা-মেয়ের আত্মহত্যা, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবাও বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (১৫ আগস্ট ) বিকেলে উপজেলার ঝাটিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহতরা হল এক সন্তানের জননী জান্নাতি আক্তার হেপী (১৯) এবং তার বাবা জাকির হোসেন (৪৮)। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহা. নূরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন । 

    স্থানীয় সূত্রে জানাগেছে, হেপীর তিন মাস বয়সের সময় বাবা জাকির হোসেন সুপারি গাছ থেকে পরে পঙ্গুত্ব বরণ করেন। এরপর হেপীর মা অন্যত্র চলে যায়। শিশু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হেপীর বাবা আর ২য় বিয়ে করেননি। তিনি মেয়েকে লালন পালন করে ভাগ্নে মামুনের কাছে বিয়ে দেন। রাইসা আক্তার তাবাসসুম নামে তাদের সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু মামুন সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন। এনিয়ে দাম্পত্য কলহের জের ধরে হেপী রোববার বিষপান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    এদিকে মেয়ের মৃত্যুর দুই ঘন্টার পর শোক সইতে না পেরে বাবা জাকির হোসেনও বাড়ির লোকজনের অগোচরে বিষপান করেন। স্বজনরা তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে হেপীর মৃত্যুর ঘটনায় তার দাদা মান্নান হাওলাদার বাদী হয়ে হেপীর স্বামী মামুন হাওলাদারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করলে পুলিশ রাতেই মামুনকে গ্রেপ্তার করেন।   

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, লাশ ময়না তদন্তের জন্য সোমবার সকালে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি আত্মহত্যা প্ররোচনা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনা মামলায় হেপীর স্বামী মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ