ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

    নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়-সূচি জানালো বিসিবি

    নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়-সূচি জানালো বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৪ আগস্ট কমার্শিয়াল ফ্লাইটে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। এরপর তিন দিনের হোটেল কোয়ারেন্টিন করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। তবে ২৯ আগস্ট বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি খেলবে না বলে জানিয়েছে সফরকারীরা।

    পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি জানা গেলেও এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়নি ম্যাচ শুরুর সময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রত্যেকটি ম্যাচ শুরু হয় সন্ধ্যা ৬টা থেকে। তবে কিউইদের বিপক্ষে ম্যাচ শুরু হবে বিকাল ৪টা থেকে।

    মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, “এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তাতে বিকেল ৪টায় ম্যাচগুলো শুরু হবে।”

    গত সিরিজের শুরুর সময় থেকে দুই ঘণ্টা এগিয়ে আনার কারণ হিসেবে প্রধান নির্বাহী জানান, বাংলাদেশের থেকে ৬ ঘণ্টা এগিয়ে নিউজিল্যান্ড। তাই তাদের কথা বিবেচনা করেই ২ ঘণ্টা এগিয়ে আনা।

    “নিউজিল্যান্ডের সাথে আমাদের সময়ের একটা পার্থক্য আছে। ওদের ভিউয়ারশিপেরও একটা ব্যাপার আছে। আমরা টিম ম্যানেজমেন্টে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলাপ আলোচনা করেছি।”

    আগামী ১ সেপ্টেম্বর হবে প্রথম ম্যাচ। বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলায় স্টেডিয়ামে। যদিও কয়টায় শুরু হবে ম্যাচগুলো এ নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি বিসিবি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ