ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মন্ত্রীর বাসার গেটে লাথি, প্রশাসন কি করে? প্রশ্ন বিসিসি মেয়রের

    মন্ত্রীর বাসার গেটে লাথি, প্রশাসন কি করে? প্রশ্ন বিসিসি মেয়রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনের গেটে যারা লাথি মেরেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রশ্ন তুলেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি বলেন, এত বড় বড় কাহিনী ধরতে পারেন, অথচ এই ঘটনায় কোন এ্যাকশন নিতে পারেন না? যারা হামলা চালিয়েছে তারা কারা?

    মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাম্প্রতিক বিষয় নিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রীর বাসভবনে হামলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে মহানগর আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরেন প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

    এসময়ে মেয়র আরো বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা বরিশালকে শান্তিতে রাখতে চাই। এতেদিন শান্তিতে রেখেছি সামনেও ইনশাল্লাহ রাখবো। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যারা এই ধরণের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন। অন্যথায় আমরা বাধ্য হবো এই ধরণের কর্মকান্ড প্রতিহত করার। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা উপস্থিত ছিল তা আমাদের বলার প্রয়োজন নেই। ভিডিও ফুটেজ আছে। তাদের গ্রেফতার করেন না কেন?

    বর্তমান সরকারের একজন মন্ত্রী, আওয়ামী লীগের দলের লোকের বাসার গেটে যারা লাথি মেরেছেন, যারা সেখানে সংর্ঘংর্ষে লিপ্ত হন তারাতো দলের কেউ না। তারা শিক্ষক মারধরকারী। এরা অবৈধভাবে কাজ বাগিয়ে নিতে চায়, অবৈধভাবে লাভভাবন হতে চায়। অথচ স্থানীয় সংবাদপত্রে খবর বেড়িয়েছে হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগ। কিন্তু মহানগর ছাত্রলীগের কমিটি নেই। যুবলীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া ছিল। কিন্তু চেয়ারম্যান করোনার কারনে বরিশাল আসতে না পারায় হয়নি। আওয়ামী লীগের কেউ যদি হতো তাহলে আমাদের জিজ্ঞেস করতেন। কিন্তু সেসব না করে বলে দেওয়া হলো ছাত্রলীগ-যুবলীগ।


    হামলাকারীদের ভিডিও দেখিয়ে মেয়র বলেন, এইসব নোংরামী এখানে চলবে না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স নীতি। সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমার ভাইও যদি হয়, অপরাধিতো অপরাধিই। সে কোন দলের হতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহবান জানান মেয়র।
     
    প্রসঙ্গত, শুক্রবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর নবগ্রাম রোড পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল জাহিদ ফারুক শামীমের বাসা বেগম ভিলার সামনে তার অনুসারী দুই পক্ষের মধ্যে সংর্ঘর্ষ হয়। গেটের সামনে দাড়িয়ে ধূমপান করতে নিষেধ করা নিয়ে দ্ব›েদ্ব এই ঘটনা ঘটে। এতে একজন যুবলীগ কর্মী আহত হন। যদিও ঘটনার চারদিন পরেও থানায় কোন অভিযোগ দায়ের করেনি কেউ। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নাম্বারে অসংখ্যবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

    ওদিকে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র জানান, নিজ সম্মানীর প্রায় ২৫ লাখ টাকা দিয়ে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার কিনে করোনায় আক্রান্ত রোগীদের ট্রাস্টের যাত্রা শুরু করা হয়েছে। তিনি বলেন, করপোরেশনে দায়িত্ব নেওয়ার পর আমি কোনো সম্মানি গ্রহণ করিনি। প্রথম এক বছরের বেশি সময়কালের সন্মানি  করোনাকালীন সময়ে মানুষদের সহায়তায় ফান্ড তৈরীতে দিয়েছে। এরপরের যতো সন্মানি পেয়েছি তা একটি ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হয়েছে। আর সেই সন্মানীর টাকা দিয়েই এই দেড়শত অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছি।

    তিনি বলেন, ট্রাস্টের কাজ হবে বিপদে অসহায় মানুষের পাশে দাড়ানো। করোনা রোগীদের জন্য ফোন দিলেই বাড়ি বাড়ি গিয়ে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ এই তিনটি নম্বরে কল করার জন্য অনুরোধ করেন মেয়র। শুধু অক্সিজেনের জন্য নয়, এ্যাম্বুলেন্সের জন্যও উল্লেখিত নাম্বারে কল দিতে বলেন তিনি। সাদিক আব্দুল্লাহ বলেন, আমরা যে মানুষ সেই বিষয়টি প্রমাণ করার সময়। সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

    ট্রাস্ট উদ্বোধনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন প্রমূখ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ