ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ‌‍'আওয়ামী লীগ সুসংগঠিত থাকলে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না'

    ‌‍'আওয়ামী লীগ সুসংগঠিত থাকলে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারার ব্যর্থতার দায় তৎকালীন আওয়ামী লীগেরও ছিল। আওয়ামী লীগ সুসংগঠিত থাকলে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না। তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বকে এজন্য ইতিহাসের কাঠগড়ায় জবাব দিতে হবে।’

    বুধবার দুপুরে বরিশাল নগরীর কাশীপুর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের বিভাগীয় মূল্যায়ন কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, ‘জাতির অনেক অর্জন রয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বঙ্গবন্ধুকে ঘাতকদের হাত থেকে রক্ষা করতে না পারা। কোথায় কী ঘটতে যাচ্ছে, তৎকালীন পলিটিক্যাল উইং কেন খোঁজ-খবর রাখেনি। এটা তাদের দায়িত্ব ছিল। তৎকালীন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কেন তখন ষড়যন্ত্রের আগাম তথ্য জানতে পারেনি। এর দায় তৎকালীন সংশ্লিষ্ট সকলকে নিতে হবে।’

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, এটা যারা রচনা করেছিলেন, এর সাথে যারা সংশ্লিষ্ট জাতির কাছে তাদের স্বরূপ উন্মোচন করতে হবে। এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন হওয়া দরকার বলে মন্তব্য করেন মন্ত্রী।

    এর আগে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের বিভাগীয় মূল্যায়ন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

    বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মৎস্য অধিদপ্তরের পরিচালক আজিজুল হক, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার। এছাড়া মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং প্রান্তিক মৎস্য চাষিরা মূল্যায়ন কর্মশালায় অংশগ্রহণ করেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ