ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • তালেবানবিরোধী বিক্ষোভে আবার গুলি, প্রাণহানি

    তালেবানবিরোধী বিক্ষোভে আবার গুলি, প্রাণহানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পতাকা হাতে বিক্ষোভে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তালেবান যোদ্ধারা। এতে কয়েকজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।


    তালেবানের ক্ষমতা দখলের প্রতিবাদে বৃহস্পতিবার পতাকা হাতে আফগানিস্তানের কয়েকটি শহরে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তালেবান যোদ্ধারা, যাতে কয়েকজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

    তালেবানের গুলিতে প্রাণহানির এক দিন পরই নতুন করে আফগান নাগরিকদের নিহত হওয়ার খবর পাওয়া গেল।

    এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তালেবানের কোনো মুখপাত্রের বক্তব্য নিতে পারেনি রয়টার্স।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে রাজধানী কাবুলে স্লোগান দিচ্ছেন একদল নারী-পুরুষ। তাদের মধ্যে কাঁধে পতাকা জড়িয়ে হাঁটতে দেখা যায় এক নারীকে।

    এসব নারী-পুরুষের কণ্ঠে ছিল ‘আমার পতাকা আমার পরিচয়’ স্লোগান।

    যুক্তরাজ্যের কাছ থেকে ১৯১৯ সালে স্বাধীন হয় আফগানিস্তান। ১৯ আগস্টে স্বাধীনতা দিবস উদযাপন করে নাগরিকরা।

    দেশটির কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে একটি সমাবেশে কয়েকজন নিহত হয়। তবে নিহতের এ ঘটনা গুলিতে নাকি পায়ের নিচে চাপা পড়ে হয়েছে, তা নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম নামের এক প্রত্যক্ষদর্শী।

    সেলিম বলেন, ‘রাস্তায় নামে শত শত মানুষ। শুরুতে আমি শঙ্কিত হয়ে (সমাবেশে) যেতে চাইনি। তবে প্রতিবেশী একজনকে যোগ দিতে দেখার পর বাড়িতে থাকা পতাকাটি হাতে নিই।’

    তিনি আরও বলেন, ‘পায়ের নিচে চাপা পড়ে ও তালেবানের গুলিতে কয়েকজন মানুষ হতাহত হয়।’

    পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও পাকতিয়া প্রদেশের একটি জেলায় সড়কে বিক্ষোভ হয়।

    এর আগে বুধবার জালালাবাদে পতাকা হাতে থাকা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তালেবান যোদ্ধারা, যাতে তিনজন নিহত হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ