ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্রও বিকশিত হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্রও বিকশিত হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্রও বিকশিত হবে। গণমাধ্যম কোনো পক্ষ হয়ে পারপাস সার্ভ করা উচিত না। সাংবাদিক তথা সংবাদ মাধ্যমের কল্যাণের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন।

    যার কারণে করোনাকালীন এই দুর্যোগময় মুহূর্তে প্রধানমন্ত্রী অসহায় গরিব মানুষদের পাশাপাশি সন্মুখসারির যোদ্ধাদের কষ্টের কথা মাথায় রেখে তার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।’ 

    করোনায় ক্ষতিগ্রস্ত পিরোজপুরের সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

    মন্ত্রী বলেন, ‘মফস্বল সাংবাদিকদের অনেক কষ্ট করে সাংবাদিকতা করতে হয়, এ কথা প্রধানমন্ত্রী ভালোভাবেই জানেন। তাই টাকাটাই বড় কথা নয়, প্রধানমন্ত্রীর সহায়তা এবং তার সকলকে স্মরণ করাটাই বড় কথা।’ 

    শুক্রবার সকালে জেলা সার্কিট হাউস মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক জেলার কর্মরত ৪৭জন সাংবাদিকের মাঝে হস্তান্তর করেন শ ম রেজাউল করিম। 

    প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, জেলা প্রেসক্লাব আহ্বায়ক গৌতম চৌধুরী, সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম, প্রেসক্লাবের সাবেক সাবেক সভাপতি মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, মুনিরুজ্জামান নাসিম আলী, একে আজাদ, শফিউল হক মিঠু, সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, শফিকুল ইসলাম মিলন, ফিরোজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজ প্রমুখ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ