ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে যুবক আটক

    মঠবাড়িয়ায় গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে বাবু তালুকদার (২৬) নামের এক যুবক নিজেই ফেঁসে গেছেন। বুধবার গভীর রাতে ওই যুবককে গাঁজা সহ পুলিশ আটক করেছে। আটককৃত বাবু উপজেলার হোগলপাতি গ্রামের আঃ রব তালুকদারের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

    থানা সূত্রে জানা গেছে, উপজেলার হোগলপাতি গ্রামের ব্যবসায়ী দুলাল হাওলাদারকে ফাঁসাতে গত বুধবার রাতে বাবু নিজেই গাঁজা দিয়ে মারধর করে জনৈক মন্টু তালুকদারের ঘরে আটকে রাখে। পরে মন্টু তালুকদার থানা পুলিশে খবর দিলে এসআই তৌফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ বাবু ও দুলাল হাওলাদার দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে। 

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরলি ইসলাম বাদল জানান, বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরূদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বাবু নিজেই গাঁজা দিয়ে দুলাল হাওলাদারকে ফাঁসাতে চেয়েছিলো। দুলাল হাওলাদারের দায়ের করা মামলায় বাবুকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের কারাগাওে পাঠানো  হয়েছে।


     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ