ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় অধ্যক্ষকে লাঞ্চিত ঘটনায় আসামী গ্রেপ্তার না হওয়ায় শিক্ষকদের কর্মসূচি 

    মঠবাড়িয়ায় অধ্যক্ষকে লাঞ্চিত ঘটনায় আসামী গ্রেপ্তার না হওয়ায় শিক্ষকদের কর্মসূচি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে শারিরীক ভাবে লাঞ্চিত করার ঘটনায় মামলা হলেও আসামী গ্রেপ্তার না হওয়ায় শিক্ষক সমাজ ফুসে উঠেছে। মামলার ৫ দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় শিক্ষকদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আগামী তিন দিনের মধ্যে আসামী গ্রেপ্তার করা না হলে শিক্ষক সমাজ মঙ্গলবার পৌর শহরে মানববন্ধন করাসহ কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেন।

    শনিবার দুপুরে মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের সভা কক্ষে সর্বস্থরের শিক্ষক সমাজ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজীম উল হক এ ঘোষণা দেন। 

    এসময় আরও বক্তব্য রাখেন, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, সরকারি কলেজের প্রভাষক মোহসেনুল হক মান্না, ডাঃ রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজের প্রভাষক মোতালেব হোসেন, সাফা ডিগ্রি কলেজের প্রভাষক এ,কে সাকিল আহমেদ,  প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, নাসির উদ্দিন, কমল চন্দ্র  প্রমূখ। উল্লেখ্য গত ১৬ আগস্ট অফিস চলা কালীন সময় সাফা কলেজের অফিস সহকারি ফরিদা ইয়াসমিন প্রকাশ্যে ওই অধ্যক্ষকে জুতা পেটা করে।

     এঘটনায় পরের দিন আহত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল বাদি হয়ে ফরিদা ইয়াসমিন এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। এদিকে ঘটনা তদন্তে শিক্ষমন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছেন।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ