ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আগৈলঝাড়ায় দোয়া মিলাদ

    গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আগৈলঝাড়ায় দোয়া মিলাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যার উদ্যেশ্যে ২১আগষ্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। 

    এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, প্রতিবাদ সমাবেশ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

    দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগের সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

     পরে  নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন দোয়া মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ