ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • ইউএনওর নিরাপত্তাকর্মীদের গুলি, চোখ গেল দুই আ.লীগ নেতার

    ইউএনওর নিরাপত্তাকর্মীদের গুলি, চোখ গেল দুই আ.লীগ নেতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের গুলিতে দুই আওয়ামী লীগ নেতার চোখ নষ্ট হয়ে গেছে। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন বলে জানিয়েছেন মুলদী পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল।


    গতকাল শনিবার (২১ আগস্ট) বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত বিভাগীয় পৌর মেয়রদের সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি।

    শফিকুজ্জামান রুবেল বলেন, বুধবার (১৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯টায় বরিশাল সদরের ইউএনওর বাসভবনে সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত কাজের অংশ হিসেবে ব্যানার অপসারণ করতে গেলে তিনি (ইউএনও) তাতে বাঁধা দেন। এ নিয়ে সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে বিরোধ দেখা দিলে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম মনির এবং মহানগর যুবলীগ নেতা তানভীর সেখানে যান। এ সময় ইউএনওর নির্দেশে আনসার সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর গুলিবর্ষণ করলে মনিরুল ইসলাম ও তানভীরের চোখে গুলি লাগে। তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ আগস্ট) দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন উভয়ের চোখ নষ্ট হয়ে গেছে।  

    এ ঘটনার সঠিক বিচার চেয়ে তিনি বলেন, যারা অকারণে গুলি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্ধ করে দিয়েছেন তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ