ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • সম্পত্তি নিয়ে বিরোধ: বোনের হাতে বোন খুন

    সম্পত্তি নিয়ে বিরোধ: বোনের হাতে বোন খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধে বড় বোনের হাতে ছোট বোন খুন হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার পাড়েরহাট বন্দরে এ ঘটনা ঘটে। নিহত মাকনু আক্তার প্রাথমিক বিদ্যালয়ের অপসরপ্রাপ্ত একজন শিক্ষক এবং ঢাকায় বাস করেন।

    নিহতের স্বামী কলেজ শিক্ষক কামাল হোসেন জানান, তার শ্বশুর মৃত আব্দুর রব তালুকদারের সম্পত্তি নিয়ে তার স্ত্রী মাকনু এবং তার স্ত্রীর বড় বোন কামরুন্নাহার মিনুর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তাদের মধ্যে পাড়েরহাট বাবার বাড়িতে সালিশ হওয়ারও কথা ছিল। তাই গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে তিনি পাড়েরহাটে আসেন। এরপর সালিশ না হওয়ায় শনিবার তিনি স্ত্রীকে নিয়ে ইন্দুরকানী থানায় অভিযোগ দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে মিনু এবং তার দুই মেয়ে ও এক ছেলে মিলে মাকনুকে বেধড়ক পিটাতে শুরু করে। সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম শামীম আহমেদ জানান, এ ঘটনায় মিনু এবং তার তিন সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ