ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বরিশালের কাউন্সিলর মান্না কারাগারে

    বরিশালের কাউন্সিলর মান্না কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ একটি মামলা করে। সেই মামলার ২ নম্বর আসামি শেখ সাইয়েদ আহমেদ মান্না।

    বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    শনিবার র‌্যাব মান্নাকে ঢাকার আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে।

    আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম বাকী বিল্লাহ তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

    মোহাম্মদপুর থানা আদালতের নন-জিআর শাখা থেকে জানা যায়, র‌্যাব তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে।

    পরবর্তী সময়ে তাকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানানো হয়।

    এ অবস্থায় আদালত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয়।

    এর আগে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব থেকে জানানো হয়।

    উল্লেখ্য, গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ একটি মামলা করে। সেই মামলার ২ নম্বর আসামি শেখ সাইয়েদ আহমেদ মান্না।

    এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বোনের বাসা থেকে মান্নাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা শেখ মাসুদ আহমেদ রানা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ