ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • করোনাঃ বরিশালে ২৪ ঘন্টায় মৃত্যু ৯ জনের

    করোনাঃ বরিশালে ২৪ ঘন্টায় মৃত্যু ৯ জনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

     

    একই সময়ে গোটা বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের পাঁচগুনের ও বেশি, ১ হাজার ১০৪ জন সুস্থতা লাভ করেছেন।

     

    রোববার (২২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

     

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

     

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে একজন, ভোলায় একজন, পিরোজপুরে একজন ও বরগুনায় তিনজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩০ জনে।

     

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬২৪ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ১০৪ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার ৬২৬ জন।

     

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৭৬ জন নিয়ে মোট ১৭ হাজার ৪৬৯ জন, পটুয়াখালীতে নতুন ১৮ জন নিয়ে মোট ৫ হাজার ৮৫০ জন, ভোলায় নতুন ৪৫ জনসহ মোট ৬ হাজার ১১৭ জন, পিরোজপুরে নতুন ১৫ জনসহ মোট ৫ হাজার ৮৫ জন, বরগুনায় নতুন ২১ জনসহ মোট ৩ হাজার ৬২৮ জন ও ঝালকাঠিতে নতুন ১২ জন নিয়ে মোট ৪ হাজার ৪৭৫ জন রয়েছেন।

     

    এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের এবং করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৩৮ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৩৮ জনের মধ্যে ৮৪ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

     

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১০ জন ও করোনা ওয়ার্ডে ৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৪৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫২ জন করোনা ওয়ার্ডে এবং ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২৭ দশমিক ৫১ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ