ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গৌরনদীতে রাতের আঁধারে সরকারি খাল দখল: অবৈধ স্থাপনা নির্মান

     গৌরনদীতে রাতের আঁধারে সরকারি খাল দখল: অবৈধ স্থাপনা নির্মান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাতের আঁধারে বরিশালের গৌরনদী উপজেলার পুরোনো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরের উত্তর পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান শুরু করা হয়েছে।  স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত উপজেলার বার্থী বাজার ও বার্থী তাঁরা মন্দিরের উত্তর পাশে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে রাতের আঁধারে সরকারি খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছেন বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম লস্কর। 

    এনিয়ে স্থানীয় ভাবে ক্ষোভ বিরাজ করলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা।  এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মানের কোন সুযোগ নেই। ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এরপরও কেউ নির্মান কাজ অব্যাহত রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

     ইউপি সদস্য আব্দুল করিম লস্কর অবৈধ স্থাপনা নির্মাণ প্রসঙ্গে মুঠো ফোনে বলেন, আমাদের বসার কোন ঘর নেই তাই এলাকার যুবকরা মিলে একটি দোকান ঘর নির্মাণ করছি। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ