ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • কঠোর লকডাউনেও রাজধানীতে বেড়েছে যানবাহনের চলাচল

    কঠোর লকডাউনেও রাজধানীতে বেড়েছে যানবাহনের চলাচল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর সড়কে যানবাহনের বেশ চাপ রয়েছে। বেড়েছে মানুষের চলাচলও।

    সকালে গাবতলীর আমিন বাজারে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার উভয় পয়েন্টে গাড়ির দীর্ঘ সারি চোখে পড়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের বাইরে বের হওয়ার কারণ কঠোরভাবে যাচাই-বাছাই করতে দেখা যায়।

    তবে, কিছু ক্ষেত্রে নিছক ঘুরতে কিংবা শখের বশেও মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা গেছে।

    তবে অনিয়মের বিষয়টি বেশি লক্ষ করা গেছে পাড়া মহল্লায়। সেখানে অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হলেও বিষয়টি তদারকি করতে দেখা যায়নি তেমন কাউকেই।

    অন্যদিকে, গার্মেন্টসসহ জরুরি কাজে পরিচালিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে পরিবহন ব্যবস্থা না থাকায় অনেককেই পড়তে হচ্ছে ভোগান্তিতে।

    করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল (বুধবার) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    এ সময় জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলছে শিল্প কলকারখানা। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ