ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আবাসিক ভবনে আগুন, দুই গৃহকর্মীর মৃত্যু

    আবাসিক ভবনে আগুন, দুই গৃহকর্মীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বনানীতে ১০ তলা আবাসিক ভবনের চারতলায় অগ্নিকাণ্ড হয়েছে। এতে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তাদের নাম মীম (১৭) ও স্বপ্না (১৬)। তাদের মৃত্যুর খবর আজ সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।

    তিনি জানান, রবিবার দিবাগত রাতে বনানীর ৩ নম্বর রোডে এফ ব্লকের ৭৯ নম্বর ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পরে ওই ভবনের ভেতর থেকে দুই গৃহকর্মীকে উদ্ধার করা হয়। তাদের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

    বনানী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
    ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রবিবার দিবাগত রাত ১টা ৫৬ মিনিটে বনানীর ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়। পরে বাথরুমের ভেতর থেকে ওই দুই গৃহকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন মেয়ে আহত হন। 

    অগ্নিকাণ্ডের কারণের বিষয়ে তিনি বলেন, তদন্তের পর বলা যাবে কারণ। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ