ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণে বখাটে গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণে বখাটে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে অনৈতিক কাজের চেষ্টার সময় এক বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (২১ আগস্ট) রাত ১ টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে এ ঘটনা ঘটে ।  আটককৃত মনির বেপারী (৩৫) ঐ উপজেলার ডুমুরিয়া গ্রামের হানিফ বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামের এক প্রবাসীর স্ত্রী তার স্বামীর সাথে শনিবার রাত একটার দিকে ভিডিও কলে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলো। এসময় মনির বেপারী বেড়ার ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর ওই দৃশ্য নিজের মোবাইলে ভিডিও ধারণ করে। একপর্যায়ে ওই গৃহবধূকে ভিডিও দেখিয়ে তার সাথে অনৈতিক কাজ করতে প্রস্তাব দেয় বখাটে মনির। গৃহবধূ তাতে আপত্তি জানালে তাকে হুমকি ধামকি দেয়া হয় । 

    এক পর্যায়ে গৃহবধূ লোকজনকে জানালে স্থানীয়রা এগিয়ে এসে বখাটে মনিরকে আটক করে পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন করে। খবর পেয়ে রোববার বিকেলে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক হওয়া বখাটে মনিরকে থানায় নিয়ে আসে। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন এঘটনায় ওই গৃহবধূ থানায় কোন অভিযোগ করেননি। পুলিশ ১৫৫ ধারায় অভিযুক্ত মনিরকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ