ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  •  বজ্রপাতে ৭ জনের মৃত্যু

     বজ্রপাতে ৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরে পৃথক বজ্রপাতে সাতজন মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরে ৪ জন আর চিরিরবন্দর উপজেলায় ৩ জনের মৃত্যু হয়। 

    স্থানীয়রা জানান, দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার মনোয়ার চৌধুরীর পুকুরের পাশে টিনশেড ঘরে বজ্রপাতে চার কিশোর মারা যায়। মৃতরা হলো- রেলঘুণ্টি এলাকার সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২)।


    প্রায় একই সময়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় তিনজনের মৃত্যু হয়। সেখানে মৃতরা হলো- গুড়িয়াপাড়ার মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) এবং আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)। 

    জানা গেছে, শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার কিছু কিশোর পুকুরের পাড়ে মোবাইলে গেম খেলছিল। এসময় বৃষ্টি শুরু হলে পাশের টিনশেড ঘরে আশ্রয় নেয় তারা। এসময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন। আহতরা হলো- বাবলুর ছেলে আতিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।

    স্থানীয় যুবক সেলিম বলেন, বেশ কয়েকজন বসে মোবাইলে গেম খেলার সময় হঠাৎ বজ্রপাত হয়। আমরা কাছে গিয়ে দেখি চারজন মরে পড়ে আছে।

    দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে চিরিরবন্দর উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ জানান, উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরছিলেন কিছু মানুষ। এসময় সেখানে বজ্রপাত হলে তিনজনের মৃত্যু হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ