ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • ক্ষুদে ক্রিকেটার সাদিদ'র দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

    ক্ষুদে ক্রিকেটার সাদিদ'র দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বোলিংয়ের ভিডিও অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল হওয়া ভিডিও দৃষ্টি কেড়েছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন এর।

    সেই ভাইরাল হওয়া মাত্র ৬ বছর শিশু জাদুকর বরিশালের  ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান সাদিদ।  ২১ অক্টোবর বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের বাসভবনের অফিস কক্ষে আসাদুজ্জামান সাদিদকে তার মামা সহ আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় জেলা প্রশাসক আসাদুজ্জামান সাদিদ এর সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।

    জেলা প্রশাসক বলেন, সাদিদ বরিশালের গর্ব এতো ছোট বয়সে ও বিস্ময়কর বালক হয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে, যার পরিপ্রেক্ষিতে বিশ্বের বাঘা-বাঘা খেলোয়াড়দের মন কেড়েছে। আমাদের উচিৎ ওর দেখভাল করা যাতে করে ওর হাতের যাদু হাড়িয়ে না যায়। সাদিদের খেলায় জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা সাদিদ এর প্রতিভা ধরে রাখতে ওর পাশে থাকবো।

    এসম উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো, সাদিদ’র মামা সিরাজুল ইসলামসহ আরও অনেকে। সাদিদ এর বাবা নেই, মা গৃহিণী, সে নানাবাড়ি থাকে। সাদিদ’র মামা সিরাজুল ইসলাম সাদিদ’র ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে নিয়ে প্রতিদিন অনুশীলনে নামেন। ভাগ্নের বোলিংয়ের ভিডিও তেমন কিছু না ভেবেই ফেসবুকে আপলোড দিয়েছেন তিনি।

    ভিডিওতে ছোট্ট এই শিশুকে দেখা যায় লেগ স্পিন দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে। মুগ্ধ হয়ে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার সাদিদের ভিডিও পোস্ট করেছেন। সেখানে কমেন্ট করে বর্তমান ক্রিকেটের সফলতম লেগ স্পিনার রশিদ খানও প্রশংসা করেছেন। এবার যোগ দিলেন শেন ওয়ার্ন। নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ