শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বরিশাল সদর উপজেলা কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর নগরীর কাশিপুর এলাকায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এসময় বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলা সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
পরে শ্রমিক দল নেতা আব্দুর রাজ্জাক সরদারের কবর জিয়ারত করেন সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।
উল্লেখ্য, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর রায় রোড এলাকায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সদর উপজেলা কাশিপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার।
এইচকেআর