ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • শিক্ষার্থীর লাশ নিয়ে ভোলা-বরিশাল মহাসড়ক অবরোধ

    শিক্ষার্থীর লাশ নিয়ে ভোলা-বরিশাল মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল: ট্রাকের ধাক্কায় এক ছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠী ও স্থানীয়রা। মরদেহের পাশে তাদের স্লোগান দিতেও দেখা যায়।

    শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার দিনারের পুল সংলগ্ন সড়কে এ বিক্ষোভ করে তারা।

    স্থানীয় পঞ্চগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচির খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

    নিহত ওই স্কুলছাত্রীর নাম জুঁই আক্তার। সে চরকাউয়া ইউনিয়নের সেলিম হাওলাদার মেয়ে এবং পঞ্চগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।  

    জানা যায়, রোববার (৯ জানুয়ারি) সকালে জুঁই ও তার বড় বোন সকালের নাস্তা কিনতে দিনারের পোল এলাকার দোকানে যায়। কেনাকাটা শেষে রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি সিমেন্টবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে জুঁই গুরুতর আহত হয়।

    স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

    জুঁইয়ের মরদেহ এলাকায় পৌঁছালে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা রাস্তা নেমে আসেন। প্রায় এক ঘণ্টা অবরোধ থাকে বরিশাল-ভোলা মহাসড়ক। মরদেহ সামনে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতেও দেখা যায়।  

    বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ধ্যায় জানাজা শেষে ওই ছাত্রীর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ