ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা

    বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ২ বছর পর আবার জমে উঠেছে বিভাগীয় বৃক্ষমেলা। ৩১ জুলাই উদ্বোধন হওয়া এ আয়োজনে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা। এরমধ্যে শিশু-কিশোর ও তরুণদের উপস্থিতি চোখে পরার মতো। জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের আয়োজনে এবারের মেলায় অংশ নিয়েছে ১৯ টি প্রতিষ্ঠান।

    সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায় ঘন সবুজের সমারোহ। নানান সৌন্দর্য বর্ধনকারী, বনজ, ফলজ ও ঔষধী গাছের পসরা বসেছ স্টলগুলোতে। ফুল গাছে ফুটে আছে নানান বৈচিত্রময় দেশী-বিদেশী ফুল। অনেক ফল গাছে ঝুলে আছে নানা রংয়ের মৌসুমী ফল। আছে বিভিন্ন আকারের বনসাই, ক্যাকটাস। এসব গাছ দেখতে ভীর করছে নানান বয়সের মানুষ। অনেককেই দেখা গেছে সন্তানদের নিয়ে এসেছেন বিভিন্ন গাছের সাথে পরিচয় করে দিতে।

    মেলা প্রাঙ্গন ঘুরতে ঘুরতে দেখা হয় বরিশাল জিলা স্কুলের ৭ম শ্রেণির সিয়াম ইসলামের সাথে। হাতে একটি লেবু গাছের চারা। নিজের কয়েকদিনের জমানো টিফিনের ৮০ টাকা দিয়ে চারাটি কিনেছেন সিয়াম। জানায়, জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ গাছ নিধন। তাই শ্রেণিকক্ষে শিক্ষকরা আমাদের গাছ লাগাতে উৎসাহীত করেন। এজন্যই আমি গাছ কিনতে এসেছি।

    নার্সারী মালিক আবুল কালাম আযাদ বলেন, ২০০১ সাল থেকে আমরা মেলায় অংশ নিচ্ছি। গত ২ বছর বন্ধ থাকায় খারাপ লাগছিলো। এবছর ভালোই বেচাকেনা চলছে। ২৫ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা দামের গাছ বিক্রি করছি আমরা। তবে ৩০০ থেকে ৪০০ টাকা দামের গাছই বেশী বিক্রি হচ্ছে।

    এবছরের মেলার প্রতিপাদ্য রাখা হয়েছে- বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ। দিনব্যাপী এই মেলা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ