ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত  বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার নগরীর কালুশা সড়কে আল-কারিম ক্বিরাআতুল কুরআন হাফিজি মাদ্রাসা পরিদর্শন করলেন শিরীন
  • গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে

    গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্যাস্ট্রিক এখন প্রত্যেক মানুষের জন্যই সমস্যা। ব্যস্ত জীবনে এই সমস্যা সবাইকে কাবু করে রাখে। আর সমাধান? ওই ওষুধ। এত এত ওষুধ খাওয়ার পর নতুন জটিলতা বাড়তে শুরু করে। কিন্তু ওষুধ ছাড়া কি নিস্তার নেই? আছে তো বটেই। তবে শুনুন: 

    শোওয়ার ভঙ্গিমার কথা ভাবুন
    চিকিৎসকরা জানান, অনেক সময় শোয়ার ভঙ্গিমার ওপর অনেককিছু নির্ভর করে। বিছানায় মাথার অংশ কিছুটা উঁচু করলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। তবে একটার জায়গায় দুটো বালিশ ব্যবহারে সমাধান করার ধারণাও ভুল। এমনভাবে উঁচু করে রাখতে হবে মাথা যেন পেটে চাপ না পড়ে। এক্ষেত্রে খাটের পায়ার নিচে কাঠ বা উঁচু কিছু দিয়ে একপাশে কিছুটা উঁচু করে নিতে পারেন। 

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ফলডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ফল
    খাবারে সতর্কতা
    ওষুধ না খেয়ে গ্যাস থেকে নিস্তার পেতে হলে ঐ একটি পদ্ধতিতেই যেতে হবে। খাবারে সতর্কতা। গ্যাস্ট্রিক হলেই সব খাবার বন্ধ করতে হবে এমন ভাবনা ভুল। চিকিৎসকরা বলেন, খাওয়া ও ঘুমের মাঝে অন্তত তিন-দুই ঘণ্টার ফারাক রাখুন। একেবারে বেশি খেয়ে পেটে চাপ বাড়ানো যাবে না। 

    ওজন কমান
    যাদের ওজন বেশি তাদের গ্যাসের সমস্যা বেশি হতে পারে। এক্ষেত্রে সতর্কভাবে ওজন কমিয়ে ফেলতে হবে। 

    কানের ব্যথা সামলাতেকানের ব্যথা সামলাতে
    মানসিক স্বাস্থ্য
    মানসিক স্বাস্থ্য শরীরের সঙ্গে যুক্ত। মানসিক অবসাদ বা তিক্ততা থেকেও গ্যাসের চাপ বাড়ে। এক্ষেত্রে মানসিক সুস্থতার দিকে মনোযোগ দিন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ