ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ইউপি নির্বাচন: নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

    ইউপি নির্বাচন: নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে নির্বাচন কেন্দ্র করে নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান।

    শারিকতলা ইউনিয়ন পরিষদে নৌকার চেয়ারম্যান প্রার্থী আজমীর হোসেন মাঝি বলেন, শুক্রবার ভোররাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা এই ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে থাকা বঙ্গবন্ধু, শেখ হাসিনার ছবিসহ বিভিন্ন ছবি, নৌকা প্রার্থীর পোস্টার, লিফলেট, ব্যানারসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।

    আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিরাজুল ইসলাম রাজু বলেন, বৃহস্পতিবার বিকেলে এলাকায় পাল্টাপাল্টি মিছিল হয়েছে। আমরা তাদের অফিসের সামনে মিছিল করেছি বলে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে। আমার মাঠের অবস্থান ভালো, সেটা খারাপ করার জন্য তারা এটা পরিকল্পিতভাবে করতে পারে।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ