ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর সরাসরি গুলি চালিয়েছিলেন: প্রসিকিউটর বরিশাল জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার আসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই 'তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে' মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় দুই শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

    মঠবাড়িয়ায় দুই শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী ৫৬ নম্বর মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের (পাঠশালা) প্রধান শিক্ষক মাইনুল ইসলাম ও সহকারি শিক্ষিকা তামান্না নুসরাতের অপসারণের দাবীতে মানববন্ধন হয়েছে। 

    অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিকার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীপেশার দেড় শতাধিক নারী-পুরুশ অংশগ্রহণ করেন।

    এসময় প্রধান শিক্ষক মাইনুল ইসলামকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের হোতা আখ্যা দিয়ে এবং এ দুই শিক্ষকের পরকীয়ার পরে বিয়ের ঘটনার তীব্র সমালোচনা করে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কলামিস্ট নূর হোসাইন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অভিভাবক প্রভাষক ফারুক হোসেন, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, অভিভাবক সালমা বেগম, সাংবাদিক শাহজাহান মিয়া প্রমুখ।
    অভিযুক্ত প্রধান শিক্ষক মাইনুল ইসলাম জানান, সহকারি শিক্ষিকা তামান্না নুসরাতকে বৈধ ও আনুষ্ঠানিক ভাবে বিয়ে করা হয়েছে।

    প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদুর রহমান স্বপন বলেন, বিষয়টি উর্দ্ধতণ কর্মকর্তাদের অবহিত করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ