ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু ভোট দিয়ে ড. ইউনূস বললেন, এটা আমার জীবনে মহা আনন্দের দিন ব্যস্ত বরিশালে শান্ত রূপ, রাজপথ রিকশার দখলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেবো: তারেক রহমান
  • আজ আপনাদের বিজয়ের দিন: জামায়াত আমির

    আজ আপনাদের বিজয়ের দিন: জামায়াত আমির
    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ ভোটের দিনকে ‌‘বিজয়ের দিন’ হিসেবে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

    ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‌প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাদেরকে কোনো সুযোগ দেবেন না। এ অন্যায়ের বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরোনো ফ্যাসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

    তিনি আরও লেখেন, ‘আপনাদের সামনে ঘটে যাওয়া সব অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন কারা এর সঙ্গে জড়িত। সত্য প্রকাশিত হোক। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ