ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেল-গ্যাস সংকটে আবারও কয়লায় ঝুঁকছে বিশ্ব ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে  বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় যুবককে পিটিয়ে হত্যা, চট্রগ্রামে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার আমতলীতে ৩০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা     মঠবাড়িয়ায় বাসভবন থেকে ২০৭৬ লিটার জ্বালানি জব্দ, ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড বাউফলে তরমুজ ক্ষেত দখল নিতে সংঘাত, যুবক নিহত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আকাঙ্ক্ষা—ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে: বিরোধীদলীয় নেতা
  • মঠবাড়িয়ায় যুবককে পিটিয়ে হত্যা, চট্রগ্রামে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

    মঠবাড়িয়ায় যুবককে পিটিয়ে হত্যা, চট্রগ্রামে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য মো. শামিম (১৫) ও সাকিল (১৪)কে  চট্টগ্রাম র‍্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম বন্দর থানার চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

    মঙ্গলবার রাতে গ্রেপ্তারকৃতদের মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয় এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের  জেলহাজতে  প্রেরণ করা হয়েছে। 

    গ্রেফতারকৃতদের মধ্যে শামিম উপজেলার কচুবাড়িয়া এলাকার সেরাজ মিয়ার ছেলে এবং সাকিল একই এলাকার জসিম খানের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের রাতে কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জনক রফিকুল ইসলামের বাড়ির সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে রফিকুলের আড়াই বছরের সন্তান ভয়ে চিৎকার শুরু করলে তিনি ঘর থেকে বের হয়ে প্রতিবাদ জানান। এ সময় ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।

    গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার ২৬ মার্চ মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

    মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ