ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেসহ বাবার বিষপান

    ঝালকাঠিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেসহ বাবার বিষপান
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ফেসবুক লাইভে যুক্ত হয়ে দুই ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেছেন রাকিব তালুকদার নামের এক ব্যক্তি।

    মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব তালুকদার নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি ফেসবুক লাইভে যুক্ত হয়ে নিজের দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেন।

    ঘটনাটি নজরে আসার পর আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন এবং ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

    ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ