ঢাকা রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মায়ের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে প্রেমিকাকে নিয়ে কিশোর চম্পট! বরিশালসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গৌরনদীতে চালকের সাহসীকতায় রক্ষা পেল একটি তেলের পাম্প বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকে মামলা প্লাস্টিকের পট দিয়ে মাস্ক বানিয়ে হাম রোগীদের দেয়া হচ্ছে অক্সিজেন দেশের শপিংমল ও দোকানপাট বন্ধে সিদ্ধান্তের পরিবর্তন দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী পিরোজপুর ছাত্রদল নেতার হেফাজতে ছিল চুরি হওয়া বিটুমিন ব্যারেল! শেবাচিম হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের সামনে সন্তানকে মারধর! ৩ মে থেকে সারাদেশে হামের টিকা পাওয়া যাবে 
  • আলোচিত মা-ভাইসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তার

    আলোচিত মা-ভাইসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোণার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

    শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন- প্রিয়া খান (২২) ও তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়া।

    ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়া খান এবং তার মা ও ভাইয়ের বিরুদ্ধে নেত্রকোণার আকপাড়া থানায় একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আকপাড়া থানা পুলিশ এসে তাদেরকে ওই থানায় নিয়ে যান। তবে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ