ঢাকা রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্কুল জীবন থেকে দুই ছেলের প্রেম, লিঙ্গ পরিবর্তন করে ফিরে এসে শুনে প্রেমিকের বিয়ে মায়ের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে প্রেমিকাকে নিয়ে কিশোর চম্পট! বরিশালসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গৌরনদীতে চালকের সাহসীকতায় রক্ষা পেল একটি তেলের পাম্প বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকে মামলা প্লাস্টিকের পট দিয়ে মাস্ক বানিয়ে হাম রোগীদের দেয়া হচ্ছে অক্সিজেন দেশের শপিংমল ও দোকানপাট বন্ধে সিদ্ধান্তের পরিবর্তন দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী পিরোজপুর ছাত্রদল নেতার হেফাজতে ছিল চুরি হওয়া বিটুমিন ব্যারেল! শেবাচিম হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের সামনে সন্তানকে মারধর!
  • পেট্রোলভর্তি লরি থেকে আগুতের সূত্রপাত

    গৌরনদীতে চালকের সাহসীকতায় রক্ষা পেল একটি তেলের পাম্প

    গৌরনদীতে চালকের সাহসীকতায় রক্ষা পেল একটি তেলের পাম্প
    ছবি নিজস্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার গৌরনদী সদরে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে (৫ এপ্রিল) বিকলে অগ্নিকাণ্ডে একটি পাম্পটি আংশিক ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

    স্থানীয়রা জানায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলা সদরে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে আগুনের লেলিহান শিখা দেশে ডাক চিৎকার শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান,  বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের একটি লরি পেট্রোল নিয়ে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে আসেন। এ সময় লরি থেকে পেট্রোল খালাস করার সময় উপরের অংশে আকস্মীক আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে পাম্পের সামনের অংশ ও পাম্পে তেলের জন্য অপেক্ষমান একটি মাহ্রেন্দ্রা ও দুটি মোটটরসাইকেল ভস্মিভূত হয়।

    তৈলের লরির চালক মোঃ আলমগীর হোসেন জীবনের ঝুকি নিয়ে গাড়িটি চালিয়ে পাম্পের বাইরে সড়কের উপর নিয়ে রাখে। এ সময় গাড়িটিতে সম্পূর্ণভাবে আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মিরা তিনটি ইউনিট নিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ষ্টেশনে ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, পেট্রোল আনলোড করার সময় যে পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্তের পরে পুরোপুরি কারন জানতে পারবো।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ