ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় একটি যাত্রীবাহী বাস সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ ঘটনায় বাসের যাত্রী ও চালকসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছে। আহতের মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। (৯ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভোলার বোরহানউদ্দিন কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী সোহাগ পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। ওই সময় বাসে থাকা যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, বাস খালে পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রী ও চালকসহ পাঁচজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন