ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরিশালসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস, ১০ জেলায় সতর্কবার্তা

    বরিশালসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস, ১০ জেলায় সতর্কবার্তা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের আবহাওয়া পরিস্থিতির অবনতির আশঙ্কায় বরিশাল, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

    (৯ এপ্রিল) বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এছাড়া আজ দুপুর ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে একই গতিবেগের অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মূলত উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এই ঝোড়ো আবহাওয়া তৈরি হয়েছে যা আগামী কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ