ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • ১৫০ কিমি পদযাত্রা সম্পন্ন

    জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট

    জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট
    ছবি নিজস্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাহস, ধৈর্য ও অদম্য মনোবলের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বরিশালের পাঁচজন রোভার স্কাউট সফলভাবে ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা সম্পন্ন করেছেন। আজ তারা তাদের নির্ধারিত শেষ গন্তব্য জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে পৌঁছে এই দুরসাহসিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

    গত ৪ এপ্রিল সকাল ৭টায় বরিশাল জেলা রোভার ভবন, কাশিপুর থেকে যাত্রা শুরু করে দলটি। কয়েক দিনের এই দীর্ঘ অভিযানে তারা বরিশাল সদর, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর, ভান্ডারিয়া, পিরোজপুর সদর, কচুয়া, বাগেরহাট সদর এবং খুলনা সদর অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছান। দলের নেতৃত্ব দেন মো: মেহেদি হাসান, সিনিয়র রোভার মেট, বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ।

    দলের অন্যান্য সদস্যরা হলেন- তৌহিদুল ইসলাম রোহান, সিনিয়র রোভার মেট, আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল; তালহা মোহাম্মদ বিধান, সিনিয়র রোভার মেট, কাউনিয়া সরকারি কলেজ, বরিশাল; মো: খলিলুর রহমান সিফাত, রোভার মেট, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল; এবং আরও একজন রোভার সদস্য, যিনি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    এই পদযাত্রার মূল লক্ষ্য ছিল রোভার স্কাউটদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত নেতৃত্বগুণের বিকাশ ঘটানো, পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। দীর্ঘ পথচলায় তারা বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং স্কাউটিংয়ের আদর্শ তুলে ধরেন।

    অভিযান শেষে দলটি জানায়, এই পদযাত্রা তাদের জীবনের এক অনন্য অভিজ্ঞতা। স্থানীয় প্রশাসন, রোভার স্কাউট নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ